পেঙ্গুইন সব থেকে জনপ্রিয় এবং পছন্দের একটি পাখি সারা পৃথিবীর মানুষের কাছে এবং প্রায় আমাদের কাছা কাছি বলতে শুধু চিড়িয়াখানাতে, একুরিয়ামে বা মেরিন পার্কে দেখতে পাওয়া যায়। এরা প্রচন্ড ঠাণ্ডা পরিবেশে -৪৫ ডিগ্রী তাপ মাত্রায় বসবাস করতে অভ্যস্ত । কিছু কিছু জিনিস যেগুলো পেঙ্গুইনকে অন্য প্রানী থেকে আলাদা করেছে ।
১. পৃথিবীতে ১৮ প্রজাতির পেঙ্গুইন আছে এবং এদের কিছু কিছু প্রজাতির পেঙ্গুইন সম্ভাব্য ৫ প্রজাতির পেঙ্গুইন বিলুপ্ত প্রায়।
২. পেঙ্গুইন সাধারণত পাওয়া যায় দক্ষিণ গোলাধে পাওয়া যায় । এছাড়া আন্টারটিকা, দক্ষিন আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজ ল্যান্ড এবং অনেক ছোট ছোট দ্বীপে এবং দক্ষিণ প্রশান্ত মহা-সাগরে দেখা যায়।
৩. গ্যালাপেগ্যস দ্বীপে কিছু বিরল প্রজাতির পেঙ্গুইন পাওয়া যায় ।
৪. পেঙ্গুইনরা মিলিয়ন বছর আগে তাদের উড়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। কিন্তু তাদের শক্তিশালী পাখনা গুলো এবং তাদের মসৃণ শরীর তাদেরকে দক্ষ সাঁতারু হিসাবে তৈরি করেছে। এরা পাখিদের মধ্য খুব দ্রুত সাঁতার কাটতে পারে এবং পানির অনেক গভীর পর্যন্ত যেতে পারে।
৫. এরা ঘন্টায় ২০ মাইল বা ৩২ কি.মি বেগে সাঁতার কাটতে পারে । খাবারের খোঁজে বা অনেক সময় অনন্দের জন্য ডুব দেয় । এদের প্রধাণ খাবার সামুদ্রিক মাছ ।
৬. পানির নিচে এরা চোখে অনেক বেশি দেখে ।
৭. সব থেকে বড় পেঙ্গুইন হল এম্পারর পেঙ্গুইন এবুং প্রতিটার ওজন ৯০ পাউন্ডের বেশী হয় ।
৮. হলুদ চোখ পেঙ্গুইন সব থেকে বিরল প্রজাতির পেঙ্গুইন এবং ৫০০০ টি এ জাতীয় পেঙ্গুইন পৃথিবীতে বেঁচে আছে ।
৯. পেঙ্গুইনরা খুবই সামাজিক এবং দলবদ্ধ ভাবে বসবাস করে আর একই বাসা সারা জীবন ব্যবহার করে মানুষের মত ।
১০. বন্য পেঙ্গুইন ১৫-২০ বছর বেঁচে থাকে এবং তাদের এই জীবনে তারা ৭৫ভাগ সময় সমুদ্রে বসবাস করে।
No comments:
Post a Comment